প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর এর টানা ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস আদালত ব্যাংকসহ সব ধরনের প্রতিষ্ঠান। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী মানুষ আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
নির্ধারিত সময় অনুযায়ী অফিস কার্যক্রম সকাল থেকে বিকেল পর্যন্ত চালু হয়েছে এবং ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিক সূচিতে ফিরে এসেছে। তবে অনেকেই ছুটির সঙ্গে অতিরিক্ত দিন যোগ করায় পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে কিছুটা সময় লাগতে পারে। ঈদের পর গণপরিবহনগুলোতে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা বলছেন চলতি সপ্তাহ পার হলেই অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ফিরে আসবে।
এসবিএন/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10