প্রকাশিত: ১৫ মে ২০২৬ , ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ
দেশের
৯ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদায়ন করেছে সরকার। এ লক্ষ্যে ৯
জন সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক
পর্যায়ের কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি
জারি করা ওই প্রজ্ঞাপনে বলা
হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে’র
মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২০
মে দুপুরের পর থেকে সংশ্লিষ্ট
কর্মকর্তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের সিনিয়র সহকারী সচিব জয়নাল আবেদীনকে জামালপুরে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে এবং সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক ইরিন আক্তারকে রাঙামাটিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রাসেলকে কক্সবাজারে, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির উপ-পরিচালক আয়েশা সিদ্দিকাকে নওগাঁয় এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-পরিচালক মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে বিএমইটির উপ-পরিচালক রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, আইএমইডির উপ-পরিচালক মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপ-পরিচালক মফিজুর রহমানকে শেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10