স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:৩৭ এএম

অনলাইন সংস্করণ

#

৩ দিনের সফরে ঢাকায় পল কাপুর, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বৈঠক

 দ  ক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এই সফরের মূল লক্ষ্য। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনাও এজেন্ডায় রয়েছে।

সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের  (অ্যামচেম)-এর আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফরের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা জানাবেন। উল্লেখ্য, পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

এসবিএন