প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ , ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
গণপরিবহনের
জ্বালানি সংকট দূর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন
ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আগামী ১৫ মার্চ থেকে
গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে এবং এ কারণে ভাড়া বাড়ার
কোনো সম্ভাবনা নেই।
মন্ত্রী
জানান, বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সরবরাহ
নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।
আসন্ন
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, অল্প কয়েক দিনের মধ্যেই রাজধানী ঢাকা থেকে প্রায় ১ কোটি
২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন, যা বিশ্বের বড় শহরগুলোর
তুলনায়ও একটি বড় চ্যালেঞ্জ।
রেল
যোগাযোগ স্বাভাবিক রাখতে বর্তমানে প্রায় ৭৮টি লোকোমোটিভ চালু রয়েছে। বড় ধরনের শিডিউল
বিপর্যয় এড়াতে মোট ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। আগামী দুই দিনের মধ্যে আরও কিছু
লোকোমোটিভ যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10