স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২০ এএম

অনলাইন সংস্করণ

#

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার সরবরাহ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসিপ্রথম  দ্বিতীয় দফায় দেশের মোট ২১টি জেলায় প্রার্থীদের নাম  প্রতীক সংবলিত ব্যালট পেপার পাঠানো হয়েছে।

সোমবার ( ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে তথ্য জানানো হয়। ইসি কর্মকর্তারা জানান, ঢাকার কেন্দ্রীয় গুদাম থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, সোমবার দ্বিতীয় দফায় ৮টি জেলায় ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। এসব জেলা হলোহবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর বরগুনা।

এর আগে রোববার ( ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়। জেলাগুলোর মধ্যে রয়েছেমেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি রাঙামাটি।

নির্বাচন কমিশন জানায়, পাঠানো ব্যালট পেপার অন্যান্য নির্বাচনি সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে নিরাপদে সংরক্ষণ করা হবে। ভোটগ্রহণের আগের দিন এসব সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এদিকে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এসব ব্যালট ছাপাতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন শুরু হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


এসবিএন