প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর
রাতে এ গেজেট প্রকাশ
করা হয়। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল
সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪
শতাংশ।
ঘোষিত
ফলাফলে বিএনপি ও তার মিত্ররা
সম্মিলিতভাবে ২১২ আসনে জয় পেয়েছে। এর
মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
পেয়েছে ৭৭টি আসন, যার মধ্যে জামায়াত একাই ৬৮টি আসনে জয়লাভ করেছে।
এছাড়া
এনসিপি পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ,
বিজেপি, খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন
১টি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি
আসনে।
দুইটি
আসনের ফলাফল—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪—ঘোষণা স্থগিত
রাখা হয়েছে। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ
স্থগিত রয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10