প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সফরকে ঘিরে দেশের উত্তরাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় ধারাবাহিক তিনটি জনসভায় অংশ নেবেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে দুপুর ১টা ২০ মিনিটে তিনি নীলফামারী পৌরসভার বড় মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন। নীলফামারীর সমাবেশ শেষে দুপুর ২টা ২০ মিনিটে তারেক রহমান হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে পৌঁছাবেন। সেখানে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অবস্থান শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। পরে বিকেল ৫টায় বিমানে ঢাকার পথে যাত্রা করে সন্ধ্যায় গুলশানের বাসভবনে ফিরবেন বলে জানা গেছে।
এ বিষয়ে দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমান বিরামপুরে আসছেন। এ উপলক্ষে এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
আরও পড়ুন : ভোটের তিন দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী: ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতে শপথের ইঙ্গিত প্রেস সচিবের
তিনি
আরও বলেন, বিরামপুর সরকারি কলেজ মাঠে এর আগেও শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া জনসভা করেছেন। সেই ঐতিহাসিক মাঠে এবার তারেক রহমানের বক্তব্য শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি
সম্পন্ন করা হয়েছে।
বিরামপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৬০০ পুলিশ, আনসার ও বিজিবি সদস্য
দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন। পুরো এলাকা সিসিটিভি ও গোয়েন্দা নজরদারির
আওতায় রাখা হয়েছে।
এদিকে
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা মাস্টার বলেন, তারেক রহমানের আগমন দিনাজপুর-৬ আসনের মানুষের
মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। এই জনসমাগম ধানের
শীষের পক্ষে বড় ধরনের গণজোয়ার
তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10