প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ , ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
সারা
দেশে ঈদের প্রস্তুতি চললেও চাঁদপুর জেলার অন্তত অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে
মিল রেখে শুক্রবারই উদযাপিত হয়েছে ঈদুল ফিতর।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফকে কেন্দ্র করে সকালেই অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত, যেখানে অংশ নেন হাজারো মুসল্লি। স্থানীয় ধর্মীয় নেতৃত্বের মতে, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে তারা দীর্ঘদিন ধরে রোজা ও ঈদ পালন করে আসছেন। জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রামে এই প্রথা অনুসরণ করা হয়। স্থানীয়দের দাবি, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই রীতি এখনও বজায় রয়েছে এবং প্রতিবছরই সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করা হয়।
এসবিএন/চাঁপু
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10