স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ , ১০:১২ পিএম

অনলাইন সংস্করণ

#

সংসদে ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতা: জামায়াত-মুক্তিযুদ্ধ ইস্যুতে তুমুল উত্তাপ!

জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের আলোচনাকে কেন্দ্র করে সরকারি দল বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা, হট্টগোল বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ- আসনের সংসদ সদস্য ফজলুর রহমান জামায়াতে ইসলামী, মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াতের রাজনীতি করতে পারে না। এমন মন্তব্যের পর বিরোধী সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়। তিনি সংসদ সদস্যদের শালীনতা বজায় রাখার আহ্বান জানান এবং সংসদীয় বিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

ফজলুর রহমান যুদ্ধাপরাধীদের বিষয়ে শোক প্রস্তাব গ্রহণের বিরোধিতা করেন এবং আগস্ট-পরবর্তী সহিংসতা, থানা লুট পুলিশ হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি হাওর অঞ্চলের উন্নয়নে পৃথক হাওর মন্ত্রণালয় গঠনের প্রস্তাবও দেন। এর জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কারও রাজনৈতিক আদর্শ নির্ধারণের অধিকার অন্য কারও নেই। তিনি বক্তব্যের বিতর্কিত অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদে ধরনের উত্তপ্ত বিতর্ক বর্তমান রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন, যা ভবিষ্যৎ সংসদীয় পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

এসবিএন/এউরি