স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, শুরু নতুন রাজনৈতিক অধ্যায়

বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার দলীয় সিদ্ধান্তে সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটির সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

 

এসবিএন