স্বাধীনবাংলা, গোপালগঞ্জ স্বাধীনবাংলা, গোপালগঞ্জ

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ১১:০৯ পিএম

অনলাইন সংস্করণ

#

অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগে জরিমানা, মাংস ধ্বংস

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটে অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার ফ্রিজে সংরক্ষিত প্রায় ৪০০ কেজি গরুর মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী, কীটনাশক মিশ্রিত ঘাস খেয়ে একটি গরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওই গরুটি জবাই করে মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তার ফ্রিজে মজুত রাখেন বলে অভিযোগ ওঠে।

অভিযানে দেখা যায়, ফ্রিজে মাংসের সঙ্গে চামড়া, ভুঁড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করা হয়েছে, যা স্বাস্থ্যসম্মত নয়। এ অপরাধে ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং জব্দ করা প্রায় ৪০০ কেজি মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অসুস্থ গরুর মাংস বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।


এসবিএন