স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

মুন্সিগঞ্জে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ শিশুসহ ৩, আহত অন্তত ১০

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী উত্তেজনা থেকে সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে শুরু হওয়া এই ঘটনায় এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত হন অন্তত ১০ জন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুরোনো বিরোধের জেরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে এবং জড়িতদের ধরতে যৌথ অভিযান চলছে।

 

এসবিএন