স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:৪৮ এএম

অনলাইন সংস্করণ

#

মার্চে তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে, সঙ্গে বজ্র–শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা

 চ  লতি মার্চ মাসে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। একই সময়ে এক থেকে দুই দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, বিশেষ করে মাসের শেষদিকে পশ্চিম দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

রোববার প্রকাশিত মাসিক পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চে দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।  মাসে থেকে দিন বজ্রসহ বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্তত দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে স্বস্তির খবর হলোবঙ্গোপসাগরে মাসে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, মার্চে গড় বাষ্পীভবন থেকে মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল . থেকে . ঘণ্টা থাকতে পারে।


এসবিএন