স্বাধীনবাংলা, মাদারীপুর স্বাধীনবাংলা, মাদারীপুর

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২০ এএম

অনলাইন সংস্করণ

#

মাদারীপুরে তিন আসনের ফল চূড়ান্ত: বিএনপি দুই, ঐক্যজোট এক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফল প্রকাশের পর প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

মাদারীপুর-১

এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা রিকশা প্রতীকে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে এগিয়ে থাকেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদিরা আক্তার মিঠু চৌধুরী (ধানের শীষ) পান ৬৪ হাজার ৫২৪ ভোট। অল্প ব্যবধানে জয় নিশ্চিত করেন হানজালা।

মাদারীপুর-২

এ আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে শীর্ষে থাকেন। স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পান ৪৬ হাজার ৪৭৬ ভোট। ফলে এ আসনটি বিএনপির দখলে যায়।

মাদারীপুর-৩

বিএনপির আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪ হাজার ৬৪৬ ভোট লাভ করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ থেকে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারাদেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটিরও বেশি।


এসবিএন