স্বাধীনবাংলা, কুমিল্লা স্বাধীনবাংলা, কুমিল্লা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ , ০৬:৪১ এএম

অনলাইন সংস্করণ

#

কুমিল্লায় মহাসড়কে বাস উল্টে আহত ১০, দ্রুত স্বাভাবিক যান চলাচল

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে কাবিলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নোয়াখালীগামী একটি বাস ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। সময় মহাসড়কের একপাশে যানজট তৈরি হলেও পরে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।


এসবিএন/কুশিরিনা