প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ , ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন সরদার মো. সাখাওয়াত
হোসেন বকুল। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে
উপস্থিত হয়ে চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের
সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদকে অফিসে পাওয়া যায়নি। তার
ছুটির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা একটি আবেদনপত্র দেখান, তবে তাতে জেলা সিভিল সার্জনের
অনুমোদন ছিল না। বিষয়টি দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
এ
সময় চিকিৎসকদের উপস্থিতি রেজিস্টার পর্যালোচনা করে আরও কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে
অনুপস্থিত পাওয়া যায়। তাদের মধ্যে ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. সানজিদা পারভীন, মেডিসিন
বিশেষজ্ঞ ডা. ইসিতা দাস, জুনিয়র কনসালটেন্ট ডা. আদনান ইসলাম ও ডা. জিয়া উদ্দিন। পরে
মন্ত্রীর আগমনের খবর পেয়ে কয়েকজন চিকিৎসক হাসপাতালে এসে দেরির কারণ ব্যাখ্যা করেন এবং
ক্ষমা চান।
পরিদর্শনের
এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে
কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের ওয়াশরুমে হ্যান্ডওয়াশ
ও সাবান না থাকায় তিনি সংশ্লিষ্টদের তিরস্কার করেন।
হাসপাতালের
বহির্বিভাগেও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। অনেক রোগী অভিযোগ করেন, চিকিৎসকেরা সময়মতো
উপস্থিত না হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এসব অভিযোগ শুনে মন্ত্রী বলেন, রোগীদের
সেবা দিতে গাফিলতি করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন
শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে নিয়মিত ও আকস্মিকভাবে এমন
জটিকা পরিদর্শন চালানো হবে। চিকিৎসকদের দায়িত্ব পালনে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে।
তিনি
আরও বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর তুলনায় শয্যার সংখ্যা কম। ভবিষ্যতে
শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য,
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের
সংসদ সদস্য।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10