স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ১০:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

আকাশ বিজয় ২০২৬ শুরু, বিমানবাহিনীর পাঁচ দিনের বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনী পাঁচ দিনব্যাপী বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৬ শুরু করেছে। ৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে এই মহড়া চলবে। 

 মহড়ার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা যাচাই ও উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক যুদ্ধ কৌশল, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং সমন্বিত অপারেশনের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। এতে যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোনসহ বিভিন্ন ইউনিট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বৈমানিকরাও বিভিন্ন কৌশলগত অনুশীলনে অংশগ্রহণ করছেন।


এসবিএন / এউরি